ভালুকা লিচু বাগান থেকে জাতীয় পতাকা হাতে বিজয় যাত্রা।
মালদা, নিজস্ব সংবাদদাতা :- পাক জঙ্গিদের কাপুরুষোচিতো পেহেলগাম হামলায় ২৬ জন ভারতীয় নাগরিক নিহত হয়েছিলেন।। আর এর বিরুদ্ধে জঙ্গিদের বিরুদ্ধে বদলা নিতে ভারতীয় সেনা পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলি গুঁড়িয়ে দিতে অপারেশন সিঁদুর চালায়। ভারতীয় সেনাবাহিনীর এই অপারেশন সিঁদুর বিজয়ের পরেই হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ভালুকা গ্রাম পঞ্চায়েতে আজ সেনাবাহিনীর জাওয়ানদের ধন্যবাদ জানিয়ে বিজয়যাত্রা অনুষ্ঠিত করল এলাকার আপামর সাধারণ মানুষ। এদিন ভালুকা লিচু বাগান থেকে জাতীয় পতাকা হাতে এই বিজয় যাত্রা শুরু হয়ে ভালুকা সদর এলাকাসহ ভালুকা বাজার এবং আরো অন্যান্য এলাকা পরিক্রমা করে। জাতীয় পতাকা হাতে বর্ণাঢ্য এর শোভাযাত্রা দেখতে এলাকার মানুষদের ভিড় ছিল চোখে পড়ার মতো। স্থানীয় বাসিন্দা অশোক সাহা বলেন, ভারতীয় সেনার অসামান্য বীরত্বের নজির রেখেছে। সেনার এই অবদানের জন্য আমরা এই বিজয় যাত্রার আয়োজন করেছি।

