অপরাধমূলক কাজ এবং খুনখারাবি ঠেকাতে জেলা পুলিশে আরও একটি নতুন পোস্টের অনুমোদন দিল রাজ্য সরকার।

নিজস্ব সংবাদদাতা, মালদা,:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মালদায় বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ এবং খুনখারাবি ঠেকাতে জেলা পুলিশে আরও একটি নতুন পোস্টের অনুমোদন দিল রাজ্য সরকার। মালদা জেলা পেল ডিএসপি ক্রাইম। তৃণমূল নেতা বাবলা সরকার খুনের ঘটনার পর জেলা পুলিশের পরিকাঠামো বাড়াতে সরকারের তরফে কিছু উদ্যোগ নেওয়া হয়। তার অঙ্গ হিসাবে জেলা পুলিশের ক্রাইম বিভাগে একজন পৃথক ডেপুটি পুলিশ সুপার নিয়োগের প্রস্তাবে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর অনুমোদন দিয়েছে। বছর কয়েক আগে মালদায় নিযুক্ত করা হয় অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীন) এবং এসডিপিও (কালিয়াচক)। এসডিপিও চাচল এবার মালদা ডিএসপি ক্রাইম নিযুক্ত করা হয়েছে। এই নতুন ডিএসপি (ক্রাইম) অফিসার নিয়োগ হওয়ার বিষয়টি জানিয়েছেন মালদার পুলিশ সুপার প্রদীপকুমার যাদব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *