শনিবার বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেসের আহ্বানে ভারতীয় সেনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জাতীয়তাবাদী পদযাত্রা অনুষ্ঠিত হয় বালুরঘাটে।

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর :- ভারতীয় সেনাকে সম্মান জানিয়ে ১০০ মিটার সুদীর্ঘ ভারতের জাতীয় পতাকা নিয়ে পদযাত্রা বালুরঘাটে। শনিবার বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেসের আহ্বানে ভারতীয় সেনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জাতীয়তাবাদী পদযাত্রা অনুষ্ঠিত হয় বালুরঘাটে। এদিনের এই পদযাত্রাটি বালুরঘাট হাই স্কুল ময়দান থেকে শুরু হয়ে বালুরঘাট শহর পরিক্রমা করে। পদযাত্রায় সামিল হন শতাধিক তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক। দেশাত্মবোধক গানের সুরে ব্যান্ড সহ এই পদযাত্রা চাক্ষুষ করতে রাস্তায় দুধারে এদিন প্রচুর সাধারণ মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রীতম রাম মন্ডল বলেন আমাদের দেশের বীর সেনাদের জন্য আমাদের দেশের অখন্ডতা – ধর্ম নিরপেক্ষতা – সার্বভৌমত্ব রক্ষা হয়েছে। তিনি বলেন ভারতীয় সেনার আত্মবলিদানে দেশের মানুষ সুরক্ষিত। তাই ভারতীয় সেনার প্রতি সম্মান – কৃতজ্ঞতা জানিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে আমরা পদযাত্রা করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *