নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার সহ পুলিশের জালে ধরা পড়ল দুই মাদক পাচারকারী।

নিজস্ব সংবাদদাতা, মালদা—-প্রায় কোটি টাকা মূল্যের নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার উদ্ধারে সাফল্য পেল মালদার কালিয়াচক থানার পুলিশ। ঘটনায় পুলিশের জালে ধরা পড়ল দুই মাদক পাচারকারী। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত পাচারকারীদের মধ্যে একজনের নাম রায়হান সেখ, বয়স ২৮ বছর এবং অপরজনের নাম মাঞ্জারুল আলি, বয়স ১৮ বছর। দুজনেরই বাড়ি মালদার কালিয়াচক থানা এলাকায়। শুক্রবার রাতে তারা কালিয়াচকের বালিয়াডাঙ্গা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় বিশেষ সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ বালিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাদের পাকড়াও করে। তল্লাশিতে ধৃতদের হেপাজত থেকে উদ্ধার হয় ২ কেজি ৬০০ গ্রাম ব্রাউন সুগার। যার আনুমানিক মূল্য ১ কোটি টাকা। ধৃতরা কোথা থেকে বিপুল পরিমাণ মাদক পেল, কোথায় পাচার করতে যাচ্ছিল? এই পাচার চক্রে আর কেউ বা কারা জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্তের স্বার্থে শনিবার ধৃতদের ১০ দিনের পুলিশি হেপাজত চেয়ে পেশ করতে চলেছে মালদা জেলা আদালতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *