আগামী সোমবার সালবনিতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তার আগেই বিপত্তি শালবনীতে ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আগামী সোমবার সালবনিতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তার আগেই বিপত্তি শালবনীতে । মুখ্যমন্ত্রী আসাকে কেন্দ্র করে জিন্দাল এরিয়ার ভেতরে অনুষ্ঠানকে ঘিরে যে প্যান্ডেলের কাজ চলছিল তার হ্যাঙ্গার ভেঙে পড়ে ।
উল্লেখ জিন্দালদের প্রস্তাবিত এলাকায় জিন্দাল গোষ্ঠীর কর্ণধারের ঘোষণামত নতুন করে কাজ শুরু হচ্ছে আর সেই কাজের উদ্বোধন করতে আসছেন মুখ্যমন্ত্রী । তাই মুখ্যমন্ত্রী আশাকে কেন্দ্র করে সাজু সাজে রব জিন্দালের এলাকায়। তৈরি হচ্ছিল বিরাট প্যান্ডেল । হঠাৎ ঝড় বৃষ্টিতেই প্যান্ডেলের হ্যাঙ্গার ভেঙে পড়েছে বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *