তিনবার আবেদন জানিয়েও মোথাবাড়িতে আসার অনুমতি মেলেনি, শেষমেশ হাইকোর্টের দ্বারস্থ হয়ে মোথাবাড়িতে আসার অনুমতি পাই : শুভেন্দু অধিকারী।

নিজস্ব সংবাদদাতা, মালদা—শুক্রবার মালদার মোথাবাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন বিজেপির বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মোথাবাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় ইংরেজবাজারের বাধাপুকুর এলাকায় তাকে বিপুল শুভেচ্ছা অভিনন্দন জানালেন স্থানীয় বিজেপি নেতাকর্মীরা।পুলিশ সুপারের কাছে তিনবার আবেদন জানিয়েও মোথাবাড়িতে আসার অনুমতি মেলেনি। শেষমেশ হাইকোর্টের দ্বারস্থ হয়ে মোথাবাড়িতে আসার অনুমতি পায়। মোথাবাড়ির গন্ডগোলের ঘটনায় ৮৬জন ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাকে চারটে পয়েন্টে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। যাদের যা ক্ষতি হয়েছে আপাতত তার ৫০ শতাংশ আর্থিক সাহায্য তুলে দিচ্ছেন। শুক্রবার হাইকোর্টের রায়ে মালদার মোথাবাড়ি গিয়ে কার্যত এমনটাই বললেন বিজেপির বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *