রবিবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের কালিতলা রামনবমীর বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর: রামনবমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শহর জুড়ে বের করলেন রামনবমী উদযাপন কমিটি। রবিবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের কালিতলা রামনবমীর বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভা যাত্রার প্রথম সারিতে ভগবান শ্রী রাম, লক্ষণ, সীতা, হনুমান সাজিয়ে শোভাযাত্রা বের করা হয়। রামনবমীর বর্ণাঢ্য শোভাযাত্রাটি গঙ্গারামপুরের কালিতলা থেকে শুরু হয়ে পুরো শহর পরিক্রমা করে। এই দিনের বর্ণাঢ্য শোভাযাত্রা ঘিরে কড়া পুলিশি নিরাপত্তা ছিল। শোভাযাত্রায় গঙ্গারামপুরের বিজেপির বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

