স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুত্তলিকা পুড়িয়ে বিক্ষোভ কর্মসূচি।
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান :- বিজেপি সরকারের অনৈতিক ও উদ্দ্যেশ্যপ্রনোদিত ভাবে সংসদে পাশ করানো জনবিরোধী ওয়াকফ সংশোধনী বিলকে বাতিলের দাবিতে আজ পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তীর নির্দেশে দুর্গাপুর বেনাচিতির নঈমনগরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুত্তলিকা পুড়িয়ে এক বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচিতে জাতীয় কংগ্রেসের জেলা ও ব্লক স্তরের সকল নেতৃত্ব ও কর্মী- সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।

