মোথাবাড়ির পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন কেন্দ্রীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার।

নিজস্ব সংবাদদাতা, মালদা: মোথা বাড়িতে পরিদর্শনে গেলেন কেন্দ্রীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। মোথাবাড়ির পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। মহিলাদের নিরাপত্তা নিয়ে মালদা জেলাশাসক এবং মালদা জেলা পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করবেন বলে জানান তিনি। এদিন মোথা বাড়িতে অত্যাচারিত মহিলাদের সঙ্গে কথা বলেন তিনি। তাদের অভাব অভিযোগ শুনেন। বিস্ফোরক অভিযোগ করেন গ্রামের মহিলারা। বহিরাগতদের দিয়ে এই ঘটনা ঘটানো হয় এমনটাও অভিযোগ করেন কেন্দ্রীয় মহিলা কমিশনের সদস্য। আতঙ্কে রয়েছেন মহিলারা। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *