জবরদখল হটাতেে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো অস্থায়ী বেড়া।
নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ফালাকাটা ব্লকের তাসাটি চাবাগান ও দলগাঁও জঙ্গল লাগোয়া এলাকায় বনদপ্তরের প্রায় এক হেক্টর জমি স্থানীয় একটি চক্র দখল করে নিয়ে সম্প্রতি চাষ আবাদ শুরু করেছিল বলে অভিযোগ। শুক্রবার সকাল থেকে জলপাইগুড়ি ডিভিশনের দলগাঁও বিটের বনকর্মীরা ওই বেদখল হয়ে যাওয়া বনদপ্তরের জমি পুনরুদ্ধারে ময়দানে নামেন। জবরদখল হটাতেে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় অস্থায়ী বেড়া। যদিও দখল হয়ে যাওয়া ওই এক হেক্টর জমি পুনরুদ্ধার করতে গিয়ে কোনো বাধার মুুখে পড়তে হয়নি বনকর্মীদের।

