মদ্যপ যুবকদের গন্ডগোল থামাতে গিয়ে আক্রান্ত পুলিস,মাথা ফাটল পুলিশ কর্মীর।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ মদ্যপ যুবকদের গন্ডগোল থামাতে গিয়ে আক্রান্ত পুলিস,মাথা ফাটল পুলিশ কর্মীর,উত্তেজিত জনতা ভেঙে দিলো পুলিশের গাড়ী, রাতের গ্রেফতার করা হয়েছে প্রায় ১০ জনকে, ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার সাগরপুর এলাকায় । সূত্র মারফত জানা গিয়েছে এলাকায় চলছিলো গ্রামের পুজো আর সেখানেই শুরু হয় মদ্যপ অবস্থায় গন্ডগোল, গন্ডগোল চলতে চলতে তা বিশাল আকার ধারণ করে ,ঘটনার খবর যায় দাসপুর থানায়। ঘটনার খবর পেয়ে উপস্থিত হয় দাসপুর থানার পুলিশ, পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে পুলিশ, আর ঠিক সেই সময় এক যুবক মন্দিরের আটচালাতে পড়ে যাই । গ্রামের বেশ কিছুজনের দাবি ওই যুবককে পুলিশ মেরেছে তার সেই কারণেই পড়ে গিয়েছে। ওই ব্যক্তির চিকিৎসার জন্য পাঠানো হয়েছে কলকাতায় । অপরদিকে পুলিশের দাবি নিজেদের মধ্যে গন্ডগোল করতে করতে এই পরিণতি হয়েছে। এলাকার পুজো দেখতে আসা মানুষ পুলিশকে ঘিরে ফেলে,শুরু হয় পুলিশের সঙ্গে তুমুল গন্ডগোল। গন্ডগোল চলতে চলতে এক পুলিশ কর্মীর মাথা ফাটিয়ে দেয় উত্তেজিত জনতা। অকথ্য ভাষায় গালি দেওয়া হয় পুলিশকে, এমনকি পুলিশ গাড়ি ও ভেঙে দেওয়া হয়। ঘটনায় উপস্থিত হয় পুলিশ বাহিনী। পরিস্থিতি সামল দিতে নামানো হয় RAF,ঘটনাস্থলে উপস্থিত হয় ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক , ঘাটাল সার্কেল ইন্সপেক্টর , ওসি দাসপুর, ওসি ঘাটাল। পরিস্থিতি বুঝে রাতেই এলাকা থেকে গ্রেফতার করা হয় ১০ জনেরো বেশি মানুষ কে। এলাকায় রয়েছে বিশাল পুলিশ বাহিনী, ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে আহত ওই পুলিশ কর্মী ঘাটাল মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

