যানজট মুক্তির লক্ষ্যে ফ্লাইওভার নির্মাণ, মালদার মঙ্গলবাড়িতে উচ্ছেদ ঘিরে ব্যবসায়ীদের ক্ষোভ।

মালদা, নিজস্ব সংবাদদাতা :-মঙ্গলবাড়ি রেলগেট এলাকায় ফ্লাইওভার নির্মাণের আগে উচ্ছেদ অভিযান চালাল পূর্ত দপ্তর (PWD)। মঙ্গলবার বুলডোজার নিয়ে অভিযান চালিয়ে রাজ্য সড়কের জমি দখল করে থাকা একাধিক দোকান ভেঙে দেওয়া হয়।দীর্ঘদিনের যানজট সমস্যা দূর করতেই মঙ্গলবাড়ি রেলগেট এলাকায় তৈরি হচ্ছে ফ্লাইওভার। দোকান সরানোর জন্য আগেই ব্যবসায়ীদের নোটিশ দেওয়া হয়েছিল। দুর্গাপুজোর আগে অভিযান স্থগিত থাকলেও মঙ্গলবার শুরু হয় উচ্ছেদ।তবে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের একাংশ। তাঁদের অভিযোগ, কালীপুজোর পর উচ্ছেদের কথা জানানো হলেও তার আগেই আচমকা অভিযান চালানো হয়েছে। দোকান হারিয়ে এখন সংসার চালানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা। অন্যদিকে, ফ্লাইওভার তৈরি হলে যানজটের সমস্যা অনেকটাই কমবে বলে আশাবাদী সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *