যানজট মুক্তির লক্ষ্যে ফ্লাইওভার নির্মাণ, মালদার মঙ্গলবাড়িতে উচ্ছেদ ঘিরে ব্যবসায়ীদের ক্ষোভ।
মালদা, নিজস্ব সংবাদদাতা :-মঙ্গলবাড়ি রেলগেট এলাকায় ফ্লাইওভার নির্মাণের আগে উচ্ছেদ অভিযান চালাল পূর্ত দপ্তর (PWD)। মঙ্গলবার বুলডোজার নিয়ে অভিযান চালিয়ে রাজ্য সড়কের জমি দখল করে থাকা একাধিক দোকান ভেঙে দেওয়া হয়।দীর্ঘদিনের যানজট সমস্যা দূর করতেই মঙ্গলবাড়ি রেলগেট এলাকায় তৈরি হচ্ছে ফ্লাইওভার। দোকান সরানোর জন্য আগেই ব্যবসায়ীদের নোটিশ দেওয়া হয়েছিল। দুর্গাপুজোর আগে অভিযান স্থগিত থাকলেও মঙ্গলবার…

