শান্তিপুরের শিল্পীর তৈরি নিত্যকালীর মূর্তি ইন্টারসিটি ট্রেনে পাড়ি দিল নিমতিতায়।
মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- কালনা স্টেশনে “মা নিত্যকালীর ট্রেনে করে রওনা মুর্শিদাবাদের নিমতিতা। নদীয়ার শান্তিপুরের শিল্পী শুভজিৎ দের হাতে তৈরি কালী মূর্তি মঙ্গলবার দুপুরে ইন্টারসিটি ট্রেনে করেই পাড়ি দিল মুর্শিদাবাদ জেলার নিমতিতা। শিল্পী সংবাদমাধ্যমকে তিনি জানান, শান্তিপুরের শ্যামচাঁদপাড়া এলাকায় কারখানা রয়েছে রয়েছে তার। অনলাইনে মুর্শিদাবাদে নিমতিতার বাসিন্দা অয়নাংশু বিশ্বাস তার সাথে যোগাযোগ করে, গতবছরেও তিনি এই একই ঘরানার ঠাকুর নিয়েছিলেন। এবছরও তিনি এই ঠাকুরের অর্ডার দিয়েছিলেন তারপরই সেই অর্ডার অনুযায়ী ঠাকুর করে ডেলিভারি দিতে নিয়ে যাচ্ছি। এত দূরে কেন অর্ডার দিলেন মুর্শিদাবাদের কি ঠাকুর তৈরি হয় না? এ প্রশ্নের উত্তরে শিল্পী তিনি জানান, নিত্য কালী ঘরানার এই ধরনের ঠাকুর কেবলমাত্র শান্তিপুরে ভালো তৈরি হয়। তাই তিনি গত দু’বছর ধরে এই অর্ডার পাচ্ছেন বলেও এদিন জানিয়েছেন তিনি। কালীমাতাকে কালনা স্টেশন চত্বরে অনেকেই প্রণাম ঠুকে নিতে দেখা যায় তাদের।

