শিক্ষামন্ত্রীর হাত ধরে দেবদূত সংঘের পুজোর শুভ সূচনা, পড়ুয়াদের হাতে স্কুল ব্যাগ বিতরণ।
ফালাকাটা, নিজস্ব সংবাদদাতা :- ফালাকাটা ব্লকের গুয়াবরনগর গ্রাম পঞ্চায়েতের মালসাগাঁওয়ে দেবদূত সংঘের পুজোর উদ্বোধন করলেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। শুক্রবার ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে পুজোর শুভ সূচনা করেন তিনি।এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি অঘোরনাথ রায়, বিশিষ্ট সমাজসেবী ফনিভূষণ রায়-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এদিন দেবদূত সংঘের উদ্যোগে ছাত্রছাত্রীদের হাতে স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়। পাশাপাশি আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের।

