দুর্গাপুজোর প্রস্তুতিতে আর্থিক সহায়তা, ফালাকাটার ২৬১টি পুজো কমিটি পেল সরকারি অনুদান।
ফালাকাটা, নিজস্ব সংবাদদাতা :- দুর্গাপুজোর প্রস্তুতিতে রাজ্য সরকারের তরফে ফালাকাটার পুজো কমিটিগুলির হাতে সরকারি আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হল। সোমবার ফালাকাটা কমিউনিটি হলে আয়োজিত অনুষ্ঠানে এলাকার ২৬১টি দুর্গাপুজো কমিটিকে ওই অনুদানের চেক দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী দীপক বর্মন-সহ পুলিশ ও প্রশাসনের আধিকারিকেরা। সরকারি অনুদান হাতে পেয়ে পুজো কমিটির প্রতিনিধিরা খুশি।

