পুজোর আগে শিশুদের মুখে হাসি ফোটাতে উদ্যোগ, মঙ্গলপুরে ৩০ খুদের জন্য বিশেষ ভোজের আয়োজন।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- শরতের উৎসব মানেই নতুন জামা, প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা আর প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া। সেই আনন্দের ভাগ যাতে ছোটদের কাছেও পৌঁছয়, সেই ভাবনা থেকেই পুজোর আগে বিশেষ উদ্যোগ নিল বালুরঘাটের মঙ্গলপুরের বনেদি বাঙালি রেস্টুরেন্ট।
সোমবার দুপুরে শহরের বিভিন্ন এলাকার সর্বশিক্ষা কেন্দ্রের ৩০ জন শিশুকে নিয়ে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। শুধু খাবার পরিবেশন নয়, খুদেদের সঙ্গে একসঙ্গে বসে খাওয়া এবং তাদের সঙ্গে কিছুটা সময় কাটানোর মধ্য দিয়েই উৎসবের আনন্দ ভাগ করে নেন রেস্টুরেন্টের উদ্যোক্তারা।
পুজোর মুখে এমন আয়োজনে শিশুদের মধ্যে তৈরি হয় খুশির আবহ। উৎসবের দিনগুলিতে আনন্দের পরিসর যেন কেবল নিজের পরিবার বা পরিচিতদের মধ্যে আটকে না থাকে, সেই বার্তাই উঠে আসে এই উদ্যোগে। উদ্যোক্তাদের কথায়, পুজোর আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেওয়ার ভাবনা থেকেই এই আয়োজন। ছোটদের মুখে হাসি ফোটানো এবং তাদের সঙ্গে উৎসবের মুহূর্ত ভাগ করে নেওয়াই ছিল মূল উদ্দেশ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *