SIR বাতিল থেকে শিক্ষক নিয়োগ, ১৬ দফা দাবিতে রায়গঞ্জে ১০ সামাজিক সংগঠনের স্মারকলিপি।

রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা : – উত্তরবঙ্গের সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, নাগরিক অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, কৃষি ও সামাজিক সুরক্ষার একাধিক বিষয় সামনে রেখে ১৬ দফা দাবিতে উত্তর দিনাজপুরের জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দিল ১০টি সামাজিক সংগঠন। ‘উত্তরবঙ্গের অধিকার ও উন্নয়ন মঞ্চ’-এর উদ্যোগে এই কর্মসূচিতে বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এই কর্মসূচিতে বিজয় বর্মন, পাশারুল আলম, শাহিনুর রহমান, শম্ভু লাল রায়-সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন আরও বহু সামাজিক কর্মী ও সাধারণ মানুষ।
স্মারকলিপিতে উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা তুলে ধরে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করা হয়েছে। বিশেষভাবে SIR বাতিল ও ভোটাধিকার পুনরুদ্ধার, নাগরিক অধিকার খর্ব না করা এবং বৈধ নাগরিকদের বেআইনিভাবে গ্রেফতার না করার দাবি সামনে এসেছে।
শিক্ষাক্ষেত্রে বিদ্যালয়গুলিতে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের শূন্যপদ পূরণ, ভেঙে পড়া পরিকাঠামো সংস্কার এবং স্বাভাবিক পঠন-পাঠনের পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে।

মিড-ডে মিল কর্মীদের বঞ্চনা দূর করা, তাঁদের ১২ মাসের পারিশ্রমিক প্রদান এবং মাসিক পারিশ্রমিক বৃদ্ধির দাবিও রয়েছে স্মারকলিপিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *