‘অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চাই’, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দাবিতে চন্দ্রকোনারোডে কংগ্রেসের মিছিল।
নিজস্ব সংবাদদাতা, চন্দ্রকোনা রোড :- ভারত সরকারের নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ, গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে সোচ্চার হলো জাতীয় কংগ্রেস। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে চন্দ্রকোনা রোড এলাকায় এক বিশাল মহামিছিলের আয়োজন করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের ব্লক সভাপতি সাদ্দাম শেখ, এবং ব্লকের যুব সভাপতি সমীর মজুমদার।
এদিনের এই প্রতিবাদ মিছিলে ব্লক কংগ্রেসের শীর্ষ স্থানীয় নেতৃত্বসহ একাধিক কর্মী-সমর্থক সক্রিয়ভাবে স্বতঃস্ফূর্তভাবে পা মেলান। চন্দ্রকোনা রোডের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করার সময় আন্দোলনকারীদের মুখে রাজীব কুমার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিভিন্ন স্লোগান ওঠে। কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, দেশের স্বায়ত্তশাসিত সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা হারিয়ে রাজনৈতিক স্বার্থে কাজ করছে।
বিক্ষোভকারীদের দাবি, অবাধ ও নিরপেক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা বজায় রাখতে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে এবং তাকে আইনের আওতায় এনে গ্রেপ্তার করে বিচার প্রক্রিয়া শুরু করতে হবে। মিছিল শেষে স্থানীয় নেতৃত্বের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন আরও জোরদার করবেন।

