পর্যটনকেন্দ্র রাজাভাতখাওয়ায় নতুন পুলিশ আউটপোস্ট, খুশি স্থানীয়রা।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- রাজাভাতখাওয়ায় রবিবার শুভ উদ্বোধন হলো নতুন পুলিশ আউটপোস্টের। আলিপুরদুয়ার জেলার অন্যতম বিখ্যাত পর্যটন কেন্দ্র এই রাজাভাতখাওয়া। সারা বছর দেশ-বিদেশের পর্যটকরা এখানে ভিড় জমান। সম্প্রতি বক্সা জঙ্গলে রয়েল বেঙ্গল টাইগার ছাড়ার পর রাজাভাতখাওয়ার গুরুত্ব আরও বেড়েছে। সেই কথা মাথায় রেখেই প্রশাসনের এই উদ্যোগ। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগে অত্যন্ত খুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *