প্রধানমন্ত্রীর জন্মদিনে বিজেপির ‘সেবা সংকল্প অভিযান’, মাগুরমারীতে বসে আঁকো প্রতিযোগিতা।

নিজস্ব সংবাদদাতা, ধূপগুড়ি :-প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র উদ্যোগে দেশজুড়ে শুরু হওয়া মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে মাগুরমারী-১ অঞ্চলে অনুষ্ঠিত হলো বিশেষ কর্মসূচি। ১৭ই সেপ্টেম্বর থেকে ১৭ই অক্টোবর পর্যন্ত পরিচালিত এই অভিযানের অঙ্গ হিসেবেই স্থানীয় মাইনরিটি মোর্চার ব্যানার ও পরিচালনায় এবং দলীয় কার্যকর্তাদের সক্রিয় অংশগ্রহণে নানা উদ্যোগ নেওয়া হয়।
​সংগঠন সূত্রে জানা গেছে, সেবা সংকল্প কর্মসূচির আওতায় দেশজুড়ে রক্তদান শিবির, স্বচ্ছ ভারত অভিযান এবং শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এরই ধারা বজায় রেখে মাগুরমারী-১ নং গ্রাম পঞ্চায়েতের বিবাহ ভবনে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়।
​অনুষ্ঠানের বিষয়ে বিজেপি প্রতিনিধি জানান, প্রতিকূল প্রাকৃতিক দুর্যোগ ও বৃষ্টি সত্ত্বেও প্রতিযোগীদের উৎসাহে কোনো খামতি ছিল না। আবহাওয়ার কারণে উপস্থিতি কিছুটা প্রভাবিত হলেও প্রায় ৫০ জন প্রতিযোগী সফলভাবে এই অঙ্কন প্রতিযোগিতায় অংশ নেন। দলের স্থানীয় ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও কার্যকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত থেকে কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করে তোলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *