গোপন সূত্রে খবর পেয়ে পশ্চিম সাঁতালিতে অভিযান, চোলাই মদ তৈরির সামগ্রী নষ্ট।
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা : চোলাই মদের ঠেকে হানা দিয়ে চোলাই মদের সামগ্ৰী নষ্ট করে দিল হাসিমারা ফাঁড়ির পুলিশ।
গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে হাসিমারা ফাঁড়ির পুলিশ পশ্চিম সাঁতালি এলাকায় অভিযান চালায় ঐ এলাকায় একটি বাড়িতে চোলাই মদ তৈরি হত। পুলিশ চোলাই মদের সামগ্ৰী নষ্ট করে দেয়। ওপরদিকে হাসিমারা রেল স্টেশন সংলগ্ন এলাকায় টোটো করে চোলাই মদ পাচার হচ্ছিল অভিযান চালিয়ে পুলিশ টোটা আটক করে এবং চোলাই মদ বাজেয়াপ্ত করে ওই ঘটনায় একজনকে গ্ৰেফতার করে পুলিশ।

