ডেঙ্গু সচেতনতা মাসে পড়ুয়াদের অঙ্কনে উঠে এল প্রতিরোধের বার্তা।

ফালাকাটা, নিজস্ব সংবাদদাতা :- ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে ফালাকাটা ব্লক স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে পালিত হল ডেঙ্গু সচেতনতা মাস। কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে ডেঙ্গু সচেতনতা বিষয়ক অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
ডেঙ্গুর প্রকোপ রুখতে বাড়ির আশপাশে জল জমতে না দেওয়া, মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে পড়ুয়াদের সচেতন করা হয়। অঙ্কনের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধের বিভিন্ন বার্তা তুলে ধরে পড়ুয়ারা। স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক জানান, “পড়ুয়াদের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধের সচেতনতা পরিবার এবং স্থানীয় মানুষের মধ্যেও ছড়িয়ে দেওয়াই এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *