কৌশল্যা মোড়ে মোদির জন্মদিন উদযাপন, মহিলা মোর্চার উদ্যোগে প্রদীপ প্রজ্জ্বলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের কৌশল্যা মোড়ে মহিলা মোর্চার উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় পালিত হল প্রধানমন্ত্রীর জন্মদিন। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী দিলীপ ঘোষ। পাশাপাশি ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ কলকাতা শহরের অবৈধ নির্মাণ নিয়ে কড়া বার্তা দেন। তাঁর দাবি, শহরে থাকা অবৈধ নির্মাণগুলির বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *