মোদীর জন্মদিনে মেদিনীপুরে বিজেপির কর্মসূচি, হাসপাতালে রোগীদের ফল ও সাধারণ মানুষকে প্রদীপ বিতরণ।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে শুক্রবার পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরে ফল ও প্রদীপ বিতরণ কর্মসূচি পালন করল বিজেপি। দলীয় কর্মসূচিতে নেতৃত্ব দেন দিলীপ ঘোষ। মেদিনীপুর হাসপাতালে ভর্তি থাকা রোগীদের হাতে ফল তুলে দেওয়া হয়। পাশাপাশি শহরের বটতলা এলাকায় সাধারণ মানুষের হাতে প্রদীপ বিতরণ করা হয়। জন্মদিন উপলক্ষে এই কর্মসূচিকে ঘিরে মেদিনীপুর শহরে বিজেপি কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল।

