পড়তে গিয়ে নিখোঁজ ছাত্রী, খড়ি নদীতে মিলল মৃতদেহ—ধর্ষণ করে খুনের অভিযোগ পরিবারের।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- প্রাইভেট থেকে বেরিয়ে দীর্ঘক্ষণ নিখোঁজ ছাত্রী, তারপর কিছুক্ষণ বাদেই খড়ি নদীতে মিলল রহস্যজনকভাবে ছাত্রীর মৃতদেহ। ধর্ষণ করে খুন করা হয়েছে ওই ছাত্রীকে এমনই অভিযোগ তুলল মৃতের পরিবার। ঘটনায় এলাকারই এক নাবালক এবং তার বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে নাদনঘাট থানার পুলিশ। জানা গিয়েছে নাদনঘাট থানার অন্তর্গত গৌড়িরাঙ্গা এলাকার ক্লাস টু এর ছাত্রী আজ মঙ্গলবার সকালে পড়তে গিয়েছিল স্থানীয় এলাকারই এক গৃহ শিক্ষিকার কাছে। সেখানে অভিযুক্ত ওই নাবালক যুবক ও পড়তে গিয়েছিল বলে দাবি মৃতের পরিবারের। এরপরই পড়া ছুটির পর দীর্ঘক্ষণ আসছে না দেখে এলাকায় খোঁজাখুঁজি শুরু করে ওই ছাত্রীকে তার পরিবার এবং গ্রামবাসীরা। তখন ওই নাবালক যুবক তাদের পরিবারের লোককে জানায় তাদের বাড়ির মেয়েকে একজন মোটরসাইকেলে তুলে নিয়ে চলে গিয়েছে, তার সেই কথা মতন এলাকার লোকজনরা ও তার পরিবার সহ থানায় গিয়ে পুলিশ জানায়। তার কিছুক্ষণ পরই দুপুরের পর খড়ি নদীতে ওই ছাত্রীর মৃতদেহ ভাসতে দেখে এলাকার বাসিন্দারা। এরপরই বিকেলের পর মৃতদেহ এলাকা থেকে তুলে নিয়ে যায় নাদনঘাট থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে নাদনঘাট থানা এলাকায় রয়েছে উত্তেজনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *