আইহো এলাকায় হঠাৎ নাকা চেকিং, যানবাহন থামিয়ে তল্লাশি পুলিশের।
মালদা, নিজস্ব সংবাদদাতা:– শহরের পাশাপাশি জেলা প্রশাসনের উদ্যোগে হবিবপুর থানার অন্তর্গত মালদা নালাগোলা রাজ্য সড়কের আইহো এলাকায় অপরাধমূলক কর্মকান্ড রুখতে মঙ্গলবার বিকেল থেকে জোর পুলিশি তৎপরতার ছবি নজরে এল । এদিন বিকেল থেকে হঠাৎ করেই মালদা জেলার ট্রাফিক পুলিশের এএসআই জয় চৌধুরী নেতৃত্বে মালদা নালাগোলা রাজ্য সড়কে আইহো ব্রিজ এলাকায় নাকা চেকিং শুরু করেন। বিভিন্ন যানবাহন থামিয়ে তন্নতন্ন করে তল্লাশি অভিযান চালান। অপরাধমূলক কর্মকান্ড রুখতে পুলিশের এই তৎপরতা বলে জানা গেছে।

