দুই কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার! কালিয়াচকে গ্রেফতার ৬১ বছরের মাদক কারবারি।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদার কালিয়াচকে কয়েক কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধারের ঘটনায় ধৃত ব্যক্তিকে আদালতের মাধ্যমে নেওয়া হয়েছে পুলিশ হেপাজতে। মঙ্গলবার এমনটাই জানালেন জেলা পুলিশ সুপার অনুপম সিং। উল্লেখ্য, রবিবার রাতে কালিয়াচকের মোজমপুরের দক্ষিণ রায়পুর এলাকায় পুলিশ অভিযান চালিয়ে প্রায় ৬ কেজি নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার উদ্ধার করে। এই ঘটনায় পুলিশ আঙুল সেখ নামে ৬১ বছরের এক মাদক কারবারীকে গ্রেপ্তার করে। এরপর সোমবার ধৃতকে আদালতে পেশ করে পুলিশ নিজেদের হেপাজতে নেয়। এই প্রসঙ্গে মঙ্গলবার জেলা পুলিশ সুপার অনুপম সিং জানান, ধৃত ব্যক্তির কাছ থেকে প্রায় দুই কোটি টাকার ব্রাউন, সুগার উদ্ধার হয়েছে। এত বিপুল পরিমাণ টাকার ব্রাউন সুগারু সে কোথায় পেল? কোথায় মাদক পাচারের ছক ছিল? এই পাচার চক্রে আর কে বা কারা জড়িত রয়েছে ইত্যাদি নানান দিক খতিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *