বাম-বিজেপির মিছিল মুখোমুখি, বচসা থেকে হাতাহাতির অভিযোগ—চন্দ্রকোনারোডে চড়ছে রাজনৈতিক উত্তাপ

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-৩ ব্লকের চন্দ্রকোনারোডে বামেদের মিছিলকে ঘিরে হাতাহাতির অভিযোগ। বামেদের দাবি, পুলিশের অনুমতি নিয়ে বিজেপির বিরুদ্ধে একাধিক ইস্যুতে মিছিল ও পথসভার আয়োজন করা হয়েছিল। মিছিল শহরের রিং রোড পরিক্রমার সময় বিপরীত দিক থেকে আসা বিজেপির মিছিলের সঙ্গে বচসা ও পরে হাতাহাতি বাধে বলে অভিযোগ।
যদিও বিজেপির পাল্টা দাবি, বাম আমলের লাঠি-বন্দুকের রাজনীতি ফিরিয়ে এনে ফের অশান্তি তৈরির চেষ্টা চলছে।
ঘটনা নিয়ে সিপিআইএম নেতা সুশান্ত ঘোষের দাবি, কোনও হামলার ঘটনা ঘটেনি। অন্যদিকে শতরূপ ঘোষ কটাক্ষ করে বলেন, “লাল পতাকা দেখে ষাঁড় ক্ষেপে যাবে, এটা স্বাভাবিক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *