গণেশ পুজো ঘিরে মানবিক উদ্যোগ, কেশপুরে ৩৯ পুরুষ ও ১৫ মহিলার রক্তদান।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুরের কেশপুর থানার ১৩ নম্বর অঞ্চলের ধলহারায় দ্বিতীয় বর্ষে পদার্পণ করল গণেশ পুজো। গ্রামের যুবকদের উদ্যোগে আয়োজিত এই পুজো ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
পুজোর সূচনায় উপস্থিত ছিলেন বিজেপির মেদিনীপুর জেলা সহ-সভাপতি তন্ময় ঘোষ, চন্দ্রকোনার বিধায়ক সুকান্ত দোলই, স্থানীয় বিশিষ্ট সমাজসেবী শুভেন্দু সামন্ত-সহ অন্যান্য বিশিষ্টরা। পুজো উপলক্ষে আয়োজন করা হয় রক্তদান শিবিরের। মেদিনীপুর ব্লাড ব্যাংকের সহযোগিতায় মোট ৫৪ জন রক্তদান করেন, যার মধ্যে ৩৯ জন পুরুষ এবং ১৫ জন মহিলা।পুজো কমিটির সভাপতি প্রদীপ ঘোষ জানান, গ্রামবাসীদের সহযোগিতায় তাঁরা উৎসাহিত এবং আগামী দিনে আরও বড় পরিসরে এই পুজো করার উদ্যোগ থাকবে।

