ভয়াবহ বন্যায় জলমগ্ন ভূতনী থানা, সেতু সংলগ্ন এলাকা থেকে অস্থায়ীভাবে চলবে পুলিশি কাজ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— গঙ্গার জলস্তর বৃদ্ধি ও নদীবাঁধ ভেঙে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে মালদার মানিকচকের ভূতনী এলাকায়। একের পর এক গ্রাম প্লাবিত হওয়ার পাশাপাশি এবার বন্যার জল ঢুকে পড়েছে ভূতনী থানাতেও। ফলে কার্যত জলমগ্ন হয়ে পড়েছে থানার চত্বর ও আশপাশের এলাকা।নদীবাঁধ ভেঙে গঙ্গার জল দ্রুত ভূতনির বিস্তীর্ণ এলাকায় ঢুকে পড়ে। ইতিমধ্যেই বহু গ্রাম জলমগ্ন এবং বহু পরিবার জলবন্দি হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশাপাশি পুলিশকর্মীদেরও চরম সমস্যার মধ্যে কাজ করতে হচ্ছে।
থানায় জল ঢুকে পড়ায় স্বাভাবিক পুলিশি পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে ভূতনী সেতু সংলগ্ন এলাকায় অস্থায়ীভাবে থানার কাজ চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে পুলিশ প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
বন্যার জল ক্রমশ ছড়িয়ে পড়ায় ভূতনীজুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। প্রশাসনের তরফে দুর্গতদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া, ত্রাণ পৌঁছে দেওয়া এবং প্রয়োজনীয় পরিষেবা সচল রাখার চেষ্টা চলছে।এছাড়াও গ্রামপঞ্চায়েত হিসেবে একটা করে পুলিশ অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *