তুলসীচটিতে ভয়াবহ দুর্ঘটনা, সাইকেল-সহ ৭ মোটরবাইকে ধাক্কা ট্রলারের।
পশ্চিম মেদিনীপুর , নিজস্ব সংবাদদাতা:- রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি সাইকেলসহ সাতটি মোটরবাইকে ধাক্কা একটি ট্রলারের,ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের তুলসীচটি এলাকার জাতীয় সড়কে। ঘটনায় জানা যায় রবিবার সকালে
তুলসীচটি এলাকার ৬০ নম্বর জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি সাইকেল সহ সাতটি মোটরবাইকে ধাক্কা মারে ট্রলার, এরপর উত্তেজিত জনতা উত্তেজিত হয়ে পড়ে। পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গড়বেতা থানার পুলিশ গিয়ে ঘাতক গাড়িটিকে আটক করার পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

