হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির দেওয়াল, চাপা পড়ে আহত ২ মহিলা; চাঞ্চল্য ডেবরায়।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ির দেওয়াল। সেই দেওয়ালের নিচে চাপা পড়ে গুরুতর আহত হলেন দুই মহিলা। শনিবার ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার তিন নম্বর সত্যপুর অঞ্চলের রামচন্দ্রপুর এলাকায়।
জানা গিয়েছে, আহত দুই মহিলার নাম নাজুমা বিবি ও শাবানা খাতুন। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই ওই মাটির বাড়িটি ভগ্নপ্রায় অবস্থায় ছিল। শনিবার বাড়ির ভিতরে ছিলেন নাজুমা বিবি ও শাবানা খাতুন। আচমকাই বিকট শব্দে বাড়ির মাটির দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যেই দুই মহিলা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। তাঁদের তৎপরতায় ধ্বংসস্তূপের নিচ থেকে দুই আহত মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে দু’জনই হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে। ভগ্নপ্রায় মাটির বাড়ির দেওয়াল ভেঙে পড়ার ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। কী কারণে আচমকা দেওয়ালটি ভেঙে পড়ল এবং বাড়িটির বর্তমান অবস্থা নিয়ে প্রশাসনের তরফে কী পদক্ষেপ করা হবে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে। নজুমা বিবি
শাবানা খাতুন । দুজনেই ভেতরে ছিল একটু আঘাত লেগেছে,স্থানীয় ডাক্তার দেখেছেন x ray korte bolechen

