গড়বেতা কলেজে উৎসাহ-উদ্দীপনায় জাতীয় ক্রীড়া দিবস উদযাপন, ব্যাডমিন্টন-ফুটবল প্রতিযোগিতা।
পশ্চিম মেদিনীপুর: উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা কলেজে পালিত হল জাতীয় ক্রীড়া দিবস–২০২৬। ‘খেলেগা ভারত, জিতেগা ভারত’ কর্মসূচির অংশ হিসেবে কলেজের Games and Sports Sub-Committee-এর উদ্যোগে দিনভর বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিন ব্যাডমিন্টন ও ফুটবল প্রতিযোগিতায় অংশ নেন কলেজের ছাত্রছাত্রীরা।
কলেজের পতাকা উত্তোলন এবং বন্দেমাতরম পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গড়বেতার বিধায়ক তথা গড়বেতা কলেজের Governing Body-এর সভাপতি তথা গরবেতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রদীপ লোধা। উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডঃ হরিপ্রসাদ সরকার। দিনভর ব্যাডমিন্টন ও ফুটবল প্রতিযোগিতা ঘিরে কলেজ চত্বরে ছিল উৎসবের আবহ। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও কৃতী প্রতিযোগীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অধ্যাপক সুশান্ত কুমার মণ্ডল ও অধ্যাপিকা তনুশ্রী রায়। অনুষ্ঠানে কলেজের ছাত্রছাত্রী, অধ্যাপক-অধ্যাপিকা এবং শিক্ষাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। খেলাধুলার মাধ্যমে সুস্থতা, শৃঙ্খলা, দলগত চেতনা ও নেতৃত্বের বার্তা তুলে ধরার এই আয়োজন কলেজের পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে বিশেষ উৎসাহ সৃষ্টি করে।

