পুরভোটে একাই নামার প্রস্তুতি! কলকাতার ২০৯ ওয়ার্ডে প্রার্থী দেওয়ার বার্তা বিজেপির।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– কলকাতা পৌরসভা নির্বাচনে ২০৯টি ওয়ার্ডেই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে বিজেপি। আপাতত দল একাই নির্বাচনে নামার প্রস্তুতি চালাচ্ছে, ভবিষ্যতে জোট বা অন্য কোনও সিদ্ধান্ত হলে তা কেন্দ্রীয় নেতৃত্বই জানাবে। বৃহস্পতিবার সকাল প্রায় ১০টা নাগাদ মালদার নিউ সার্কিট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই জানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদার।
এদিন তিনি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে একই দিনে ১০টি শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাঁর অভিযোগ, ঘটনাটি অত্যন্ত অমানবিক এবং এর নেপথ্যে কারও গাফিলতি রয়েছে কি না, তা খতিয়ে দেখতে স্বাস্থ্য ভবন তদন্ত শুরু করেছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তিনি।
জানা গিয়েছে, মালদা কলেজে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতেই এদিন মালদায় এসেছেন সুকান্ত মজুমদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *