জামতলা বাজারে সিপিআইএমের পথসভায় হামলা-ভাঙচুর, আহত একাধিক কর্মী।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- সিপিআইএমের পথসভায় হামলার অভিযোগ ঘিরে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে ফালাকাটায়। ফালাকাটা ৩ নম্বর এরিয়া কমিটির অন্তর্গত বড়ডোবা সংলগ্ন জামতলা বাজারে পথসভা চলাকালীন একদল দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ সিপিআইএমের। তাদের দাবি, হামলাকারীরা বিজেপি-আশ্রিত। সভার চেয়ার ভাঙচুরের পাশাপাশি মারধর করা হয় সিপিআইএমের কর্মী-সমর্থকদের। ঘটনায় গুরুতর জখম হয়েছেন বেশকয়েকজন নেতা ও কর্মী। সিপিআইএম নেতৃত্বের তরফে ফালাকাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনায় জেলার বিজেপি কার্যকর্তারা কেউ জড়িত নয়, দাবি আলিপুরদুয়ার জেলা বিজেপি সভাপতি মিঠু দাসের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *