সরকারের ১০০ দিন পূর্তি, কেশপুরে বিজেপির কর্মীসভা—জনমুখী প্রকল্প প্রচারে জোর।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রাজ্যে ডবল ইঞ্জিন সরকারের ১০০ দিন উদযাপন উপলক্ষে শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ৬ নম্বর জগন্নাথপুর অঞ্চলের সাহসপুর এলাকায় কর্মীসভার আয়োজন করল কেশপুর বিধানসভা কেন্দ্রের ২ নম্বর মণ্ডল বিজেপি। এই কর্মীসভায় উপস্থিত ছিলেন কেশপুর ২ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক পলাশ হাজরা, মণ্ডল কমিটির কার্যকর্তা বিকাশ চোঙদার, নাসিরুল গাজী, স্বপন পাল, সনাতন পাল-সহ অন্যান্য বিজেপি নেতা-কর্মীরা। সভায় মূলত দলের কর্মীদের সাধারণ মানুষের কাছে বর্তমান সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরার বার্তা দেওয়া হয়। পাশাপাশি সরকারের ১০০ দিনের কাজ এবং বিভিন্ন প্রকল্পের সুফল মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়েও কর্মীদের সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়। কেশপুরে সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ বাড়ানোর লক্ষ্যেই এই কর্মীসভার আয়োজন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *