বহিরাগতদের ভাড়া দেওয়া ঘিরে চাঞ্চল্য, গয়েশপুরে পুলিশের জালে বাড়ির মালিক।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- গয়েশপুর পৌর অঞ্চলের বেদীভবন বাজার সংলগ্ন তারক ব্রহ্মর বাড়িতে দির্ঘ দিন ধরে বহিরাগত বেশ কিছু মানুষ বাড়ি ভাড়া নিয়ে বসবাস করছিলেন, তারা কোথা থেকে এসেছে এবং কি কাজ করেন পুরোটাই ছিল অধরা।
দিনের আলো শেষ হলেই
সেখানে মধ্যরাতে অপরিচিত ব্যাক্তিদের আনাগোনা শুরু হতো এমনটাই অভিযোগ স্থানীয়দের।
পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয় এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় গয়েশপুর ফাঁড়ির পুলিশ বাড়ির
মালিকে আটক করে নিয়ে যায়।
সুত্রের খবর যারা ভাড়া থাকেন তারা কি কাজ করেন ,বা কোথা থেকে এসেছেন এবং মধ্য রাতে বাইরে থেকে অপরিচিত ব্যাক্তিদের আনাগোনা যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। এরপর স্থানীয়রা প্রশাসনের দারস্থ হয়।
প্রশাসন এসে বাড়ির মালিক তারক ব্রহ্মকে আটক করে নিয়ে যায় গয়েশপুর পুলিশ ফাঁড়িতে।
এখন দেখার বহিরাগতদের আনাগোনা আদেও বন্ধ হয় কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *