প্রশ্নপত্র ফাঁস বিল নিয়ে বিরোধীদের কটাক্ষ দিলীপ ঘোষের, গোয়ালতোড়ে তীব্র রাজনৈতিক আক্রমণ।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বিরোধীরা শুরু রাজ্যসভা এবং লোকসভার ভিতরে আন্দোলন করুন,বাইরে কিছু নাই, আর এই যে ছারপোকা,আরশোলা নিয়ে আন্দোলন হচ্ছে! এর ফলে তাদের চেহারা সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে, দেশের জনতা জানতে পারছে,কারা দেশের পক্ষে কারা বিপক্ষে। বুধবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় ও হুমগড়ে রেগুলেটেড মার্কেট উদ্বোধন করতে এসে রাজ্যসভায় প্রশ্নপত্র ফাঁস বিল পাস নিয়ে ঠিক এভাবেই কটাক্ষ ছুড়ে দিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী তথা দাপুটে বিজেপি নেতা দিলীপ ঘোষ। অন্যদিকে প্রধানমন্ত্রীর বিকৃতি ছবি নিয়ে রাজ্যের একাধিক থানায় অভিনেত্রী শ্রীলেখা মিত্র’র বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হচ্ছে বিজেপির তরফ থেকে। সেই প্রসঙ্গ নিয়ে শ্রীলেখা মিত্র’র আন্দোলনের মন্তব্যের পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ জানিয়েছেন যার যেরকম রুচি,সে সেই রকম করবে, পুলিশ তার উপরে ব্যবস্থা গ্রহণ করবে, সঙ্গে কেউ থাকলে তো আন্দোলন করবে আর যেগুলো রয়েছে সেগুলোও ভিতরে চলে যাবে। এইদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালবনী বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিমান মাহাতো, গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রদীপ লোধা সহ একাধিক ব্যক্তিবর্গ। এইদিন এই মার্কেট উদ্বোধনী অনুষ্ঠানে মার্কেট তৈরি করার সময় ১৩ জন ব্যবসায়ীর দোকানঘর ভাঙতে হয়েছিল,সেই সব ব্যবসায়ীর হাতে নবনির্মিত দোকান ঘরের চাবি তুলে দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ।

