মালদায় ট্রাফিক ব্যবস্থায় নতুন সংযোজন, চালু হল আধুনিক ট্রাফিক সিগন্যাল ঘর।
মালদা, নিজস্ব সংবাদদাতা:- পুরাতন মালদার মঙ্গলবাড়ী চৌরঙ্গী মোড়ে নবনির্মিত ট্রাফিক সিগন্যাল ঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। বুধবার দুপুরে ফিতে কেটে এই ট্রাফিক সিগন্যাল ঘরের শুভ সূচনা করেন মালদা জেলা পুলিশ সুপার অনুপম সিং।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাকসুদ হাসান, ডিএসপি (ট্রাফিক) মুঞ্জেস সুব্বা, মালদা থানার আইসি গোপাল বিশ্বাস-সহ পুলিশ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।পুলিশ প্রশাসনের উদ্যোগে নির্মিত এই ট্রাফিক সিগন্যাল ঘর চালু হওয়ায় মঙ্গলবাড়ী চৌরঙ্গী মোড়ে যান চলাচল নিয়ন্ত্রণ আরও সুসংহত হবে এবং পথ নিরাপত্তা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রশাসনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে।

