কেশপুরে বিজেপির সাংগঠনিক বৈঠক, সংগঠন মজবুত করার বার্তা জেলা নেতৃত্বের।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রাজ্যে সরকার পরিবর্তনের পর সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে সাংগঠনিক তৎপরতা জোরদার করেছে বিজেপি। সেই ধারাবাহিকতায় বুধবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ১১ নম্বর অঞ্চলের ছুতারগেড়িয়া এলাকায় একটি সাংগঠনিক সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি অজয় কৃষ্ণ প্রধান, জেলা এসসি মোর্চার সাধারণ সম্পাদক নারায়ণ মিদ্যা এবং কেশপুর বিধানসভা কেন্দ্রের ৩ নম্বর মণ্ডল বিজেপির সভাপতি দীপক সাউ। এছাড়াও জেলা ও ব্লক স্তরের একাধিক বিজেপি নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সভায় সংগঠনকে আরও মজবুত করা, বুথভিত্তিক সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি নিয়ে আলোচনা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।

