জেলাকে ফাইলেরিয়া মুক্ত করতে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে শুরু হলো মার্চ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কর্মসূচি।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- জেলাকে ফাইলেরিয়া মুক্ত করতে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে শুরু হলো মার্চ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কর্মসূচি। সোমবার বালুরঘাট আদর্শ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কর্মসূচির শুভ সূচনা করেন জেলা শাসক বিজিন কৃষ্ণা। উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস, বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্রসহ অন্যান্য প্রশাসনিক ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ফাইলেরিয়া মুক্ত জেলা গড়তে প্রথম ধাপে এই কর্মসূচির মাধ্যমে ওষুধ সেবন শুরু হয়েছে। পরবর্তীকালে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষকে ফাইলেরিয়ার ওষুধ খাওয়ানোর ব্যবস্থা করবেন। প্রশাসনের লক্ষ্য, জেলার প্রতিটি মানুষকে ফাইলেরিয়া প্রতিরোধী ওষুধ সেবন করিয়ে রোগ নির্মূল করা। জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে নাগরিকদের এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *