হালকা বৃষ্টিতেই বিদ্যুৎ বিপর্যয়, ভোগান্তিতে কোলাঘাটের একাধিক এলাকার বাসিন্দারা।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বেশ কয়েকদিন ধরে মেদিনীপুর জেলার কোলাঘাটের কুমারহাট, প্রয়াগ,ক্ষেত্রহাট সহ বেশ কিছু এলাকায় বৈদ্যুতিক পরিষেবা ব্যাহত। যার কারনে কার্যত ভোগান্তির শিকার হচ্ছে এলাকার সাধারণ মানুষদের। এলাকার মানুষজনদের অভিযোগ হালকা বৃষ্টিপাত শুরু হলেই বৈদ্যুতিক পরিষেবা বন্ধ। এর কারণেই এলাকার বৃদ্ধ মানুষজন থেকে শুরু করে অসুস্থ মানুষজনদের নিয়ে সমস্যায় পড়তে হয় পরিবার-পরিজনদের। ইতিমধ্যেই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে বৈদ্যুতিক দপ্তরকে অনুরোধ করা হয়েছে যাতে বৈদ্যুতিক পরিষেবা স্বাভাবিক হয়।

