বাজেট ঘোষণার পর আবগারি দপ্তরের কড়া অভিযান, গড়বেতা-চন্দ্রকোনারোডে চোলাই বিরোধী তৎপরতা।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রাজ্যে বাজেট ঘোষণার পর নড়ে চড়ে বসলো আবগারি দপ্তর,মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের গুইয়াদহ, সানমুরা,ঘুঘুডাঙ্গা সহ গড়বেতা এক নম্বর ব্লকের একাধিক এলাকায় অভিযান চালানোর পাশাপাশি নেশা মুক্তি নিয়ে সাধারণ মানুষকে সচেতন করল আবগারি দপ্তর। এইদিন গ্রামে গ্রামে ঘুরে চোলাই মদের বিষয় নিয়ে সাধারণ মানুষকে সচেতন করল আবগারি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। এছাড়াও উপস্থিত ছিলেন চন্দ্রকোনারোড পুলিশ বিট হাউসের পুলিশকর্তা সহ ব্লক প্রশাসনের অন্যান্য কর্তারা।

