পুরনো মামলায় নওদা যদুপুর থেকে ধরা পড়লেন তৃণমূলের প্রাক্তন অঞ্চল নেতা।

মালদা, নিজস্বসংবাদদাতা:– পুরনো একটি মামলায় গ্রেপ্তার হলো। কালিয়াচকের তৃণমূল নেতা বকুল শেখ। সোমবার রাতে নওদা যদুপুর এলাকার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে কালিয়াচক থানার পুলিশ। মঙ্গলবার ধৃতকে মালদা আদালতে পেশ করে তদন্তকারী পুলিশ কর্তারা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি বছর মে মাসে সীমান্তে পাচারের আগেই বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করে কালিয়াচক থানার পুলিশ। এই ঘটনায় নাম জড়ায় তৃণমূলের নওদা যদুপুর অঞ্চল কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক বকুল শেখের। যদিও ঘটনার পর থেকে বকুল শেখ গা ঢাকা দিয়েছিল বলে অভিযোগ।
যদিও এদিন আদালতে যাওয়ার পথে ধৃত বকুল শেখ দাবি করেছে, সোমবার রাতে তিনি বাড়িতে ঘুমিয়ে ছিলেন। আচমকায় পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। যে ফেনসিডিল পাচারের কথা বলা হচ্ছে তার সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নন।
কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, শুধু ফেনসিডিলই নয় , বিগত দিনে একাধিক সংঘর্ষ , বোমাবাজি, এলাকা দখল এবং খুনের বেশ কিছু মামলা এই বকুল শেখের বিরুদ্ধে রয়েছে। সেইসব সংক্রান্ত মামলাও আদালতে তোলা হবে বলে জানিয়েছে তদন্তকারী পুলিশ কর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *