খেতুয়ায় পদযাত্রা ও ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদানে পশ্চিমবঙ্গ দিবস পালন।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ২০ শে জুন অর্থাৎ শনিবার পশ্চিমবঙ্গ দিবসকে সামনে রেখে এই দিন পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের দু’নম্বর শীর্ষা অঞ্চলের খেতুয়া এলাকায় পদযাত্রা এবং মোহবনীতে ভারত মাতার বীর সন্তান শহীদ ক্ষুদিরাম বসুর আবক্ষ মূর্তিতে মাল্যদান ও পুষ্প অর্পণের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ দিবস পালন করল বিজেপি নেতৃত্ব। এই দিন উপস্থিত ছিলেন কেশপুর বিধানসভা কেন্দ্র বিজেপির এক নম্বর মন্ডল সভাপতি প্রবীণ হালদার,যুব মোর্চার সভাপতি উৎপল পাঁজা,প্রলয় বাগ সহ অন্যান্য বিজেপির নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *