কলেজ ছাত্রকে অপহরণ ও খুনের চেষ্টার অভিযোগ, চাঞ্চল্য গাজোলে।
মালদা, নিজস্ব সংবাদদাতা:- বিজেপির ছাত্র সংগঠন এভিবিপির সদস্যকে তুলে নিয়ে গিয়ে ছিধতাই এবং ধারালো অস্ত্র দিয়ে প্রাণে মারার চেষ্টা অভিযোগ উঠলো দুই তৃণমূল ছাত্র নেতার বিরুদ্ধে। বুধবার ঘটনাটি ঘটেছে গাজোলের মাঝরা গ্রাম পঞ্চায়েতের আমতলা এলাকায় । গুরুতর জখম আক্রান্ত ওই কলেজ ছাত্র অনিমেষ মন্ডল (২৩) দুই তৃণমূল ছাত্র নেতার বিরুদ্ধে বুধবার গাজোল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন । এই ঘটনায় পুলিশ অভিযুক্ত শুভঙ্কর সাহা এবং রাজেশ সাহাকে গ্রেপ্তার করেছে । পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

