আমের সাজে সেজে উঠল মদন মোহন জিউর মন্দির, ভক্তদের ঢল।
মালদা, নিজস্ব সংবাদদাতা:— মালদা মানেই আম, বুলবুলচন্ডী মদন মোহন জিউর মন্দিরের অনুষ্ঠিত হলো আম উৎসব।৫১২ বছর আগে এসে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু মালদহে এসে আম সেবা নিয়েছিলেন। সেজন্য বিগত কয়েক বছর ধরে বুলবুলচন্ডী শ্রী শ্রী রাধা মদন মোহন জিউর মন্দিরে আম উৎসব উৎযাপন হয়ে আসছে। বৃহস্পতিবার রাতে এবারও সেই উৎসব বেশ ধুমধাম করে হয়। হিম সাগর সহ বিভিন্ন আমের উপরে তিলক অঙ্কন করে বিশেষ শৃঙ্গার করা হয়। সন্ধ্যায় বিশেষ সন্ধ্যারতি হয়। রাতে পদাবলি কীর্তনে জেলা বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আম মেলা দেখতে আসে। প্রচুর ভিড় উপচে পড়ে। মন্দিরের সেবায়েত প্রভুপাদ শ্রীমৎ গৌতম গোস্বামী বলেন, এদিন আম উৎসব উৎযাপন উপলক্ষ্যে নাম , পদাবলি কীর্তন হয়। প্রচুর ভক্তরা এসেছিলেন। আমরা প্রভুর সেবা করে আপ্লুত।

