প্রধান তাপসী গোলদার সরকারের আচমকা ইস্তফা, আলিপুরদুয়ারে গুয়াবরনগর পঞ্চায়েতে চমক।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- পদত্যাগ করলেন ফালাকাটা ব্লকের গুয়াবরনগর গ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান। সোমবার ফালাকাটা ব্লকের অন্তর্গত গুয়াবরনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপসী গোলদার সরকার এবং পঞ্চায়েত সদস্য প্রশান্ত বর্মন ও জয়ন্ত বর্মন তাঁদের পদত্যাগপত্র জমা দেন। জানা গিয়েছে, এদিন তাঁরা ফালাকাটা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে গিয়ে সরাসরি নিজেদের ইস্তফাপত্র জমা দেন। তবে পদত্যাগের কারণ হিসেবে প্রধান তাপসী গোলদার সরকার ব্যক্তিগত কারণের কথাই উল্লেখ করেছেন। তিনি বলেন, “সম্পূর্ণ ব্যক্তিগত কারণেই আমি গুয়াবরনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *