জটেশ্বর উচ্চ বিদ্যালয়ে শুরু তিনদিনের জনকল্যাণ শিবির, সরকারি পরিষেবায় উৎসাহ জনতার।
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- সোমবার থেকে রাজ্যজুড়ে শুরু হলো ‘জনকল্যাণ শিবির’। রাজ্যের অন্যান্য এলাকার পাশাপাশি ফালাকাটা ব্লকেও শুরু হয়েছে এই তিনদিনব্যাপী বিশেষ কর্মসূচি। সোমবার জটেশ্বর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত শিবিরে সকাল থেকেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।সরকারি পরিষেবা গ্রহণের আশায় বিভিন্ন বয়সের মানুষ ওই শিবিরে উপস্থিত হন। জানা গিয়েছে, সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা আরও সহজে…

